কবিতা || খেরোর খাতা || ভজন দত্ত
পাসওয়ার্ডহীন ‘আশা’, ডিলিট হয় না, ভাইরাস ধরে না, শুধু মাঝে মাঝে অফলাইনে চলে যায়।
রাত যতই লম্বা হোক, ভোরের কাছে রাখা তার সব হিসেব খরচ-জমা।
তুই না ফিরলেও ফিরবে রোদ, তখন বারান্দায় শুকিয়ে নেবো ভেজা সব অভিমান।
পৃথিবী হাজারবার ক্র্যাশ করুক, আমি রিস্টার্ট দেব হাজার এক বার। একটা না একটা নতুন ট্যাব ঠিক খুলবেই, যেখানে তোর নাম নেই, তবু আলো আছে।
আশা মানে ক্যালেন্ডারে তারিখ না, আশা মানে ঘুম ভেঙে বিশ্বাস করা – আজকের ‘আনসেন্ট’ মেসেজ কাল ‘ডেলিভার্ড’ হবেই হবে…










