West Bengal Election: বঙ্গে দফায় দফায় ভোট! জেনে নিন দীর্ঘ বৈঠকের পর কী বলল সিইও দপ্তর?

West Bengal Election: বঙ্গে দফায় দফায় ভোট! জেনে নিন দীর্ঘ বৈঠকের পর কী বলল সিইও দপ্তর?

তৃতীয়পক্ষ নিউজডেস্কঃ দফায় দফায় হবে ভোট, এমনটাই জানাল রাজ্য। বাংলায় এক দফাতেই ভোট সেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল নির্বাচন কমিশন। আপাতত সে ভাবনায় কার্যত জল ঢেলে দিল রাজ্য।  পর্যাপ্ত বাহিনী ও ভোটকর্মীর অভাবে বাংলায় এক দফায় ভোট হওয়া একেবারেই অসম্ভব। এটাই জানিয়েছিল রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনা করে সেই দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বৈঠকে সে কথাই ঠিক করা হবে বলে খবর। তবে কত দফায় হবে বৈঠক, সে বিষয়ে এখনই কোনওরকম পরিকল্পনা তৈরি হয়নি।

অন্যদিকে নির্বাচনী প্রস্তুতি কতদূর এগিয়ে তা খতিয়ে দেখতে আগামী ৯ মার্চ দিল্লি (Delhi) থেকে কলকাতায় আসছে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। দু’দিন রাজ্যে থাকবেন তাঁরা। সব প্রস্তুতি সেরে রাখতে দু’দিন ধরে রাজ্য প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। কমিশনের ফুল বেঞ্চ বঙ্গ সফর সেরে ফেরার পরই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। দু’দিনের বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এসপি-সহ ভোটের কাজে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। দিল্লি থেকে বৈঠকে ছিলেন এ রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। এই বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনকে আর‌ও একবার সতর্ক করে দিয়েছে কমিশন। বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজন মতো ব্যবহারের বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

এর পাশাপাশি, ওয়েব কাস্টিং নিয়েও এ বারের বিধানসভা নির্বাচনে কড়া অবস্থান থাকবে। ওয়েব কাস্টিংয়ে নজরদারির কাজে যাঁরা দায়িত্বে থাকবেন, তাঁদের‌ও । একজন সরকারি কর্মচারী ৪ ঘণ্টার বেশি কাজ করবেন না। কাজ শেষ করে বেরিয়ে যা‌ওয়ার সময় ৪ ঘণ্টায় তিনি কী কী দেখেছেন, তা লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। এরপর লিখিতভাবে সব ঠিক আছে জানানোর পর যদি কোথাও গণ্ডগোল‌ ধরা পড়ে তাহলে সেই অফিসার দায়ী থাকবেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page