Tollywood: টলিপাড়ায় দুঃসংবাদ! মারা গেলেন রাহুল অরুণোদয়!
Tollywood: টলিপাড়ায় দুঃসংবাদ! মারা গেলেন রাহুল অরুণোদয়!
টলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা।
ঘটনাটি ঘটে রবিবার বিকেলের দিকে। শুটিংয়ের কাজে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা। দিনের কাজ শেষ হওয়ার পর সমুদ্রে নামেন তিনি। সেই সময় আচমকাই একটি বড় ঢেউয়ের কবলে পড়ে যান। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জলে তলিয়ে যান তিনি।
প্রথমে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। শুটিং ইউনিটের সদস্যরাই তৎপর হয়ে উদ্ধারকাজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি।
খবর অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে। সমুদ্রে নামার পরপরই প্রবল ঢেউয়ের ধাক্কায় অনেক দূরে ভেসে যান তিনি। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হতবাক সকলেই।
এই মর্মান্তিক ঘটনায় বাংলা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে ভক্ত—সবাই প্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ।










