BIG BREAKING: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের মাথায় গুলি, অভিযোগ খুনের

BIG BREAKING: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের মাথায় গুলি, অভিযোগ খুনের

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ নামে ওই ব্যক্তির মাথায় পরপর তিনটি গুলি করা হয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন চন্দ্রনাথ। গত পাঁচ বছর ধরে শুভেন্দুর বিভিন্ন কাজের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বাইক থেকে হামলা চালানো হয়। গাড়ির কাচ ভেদ করে তিনটি গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। ইতিমধ্যেই সেই গাড়ির ছবিও সামনে এসেছে, যেখানে কাচে স্পষ্ট বুলেটের চিহ্ন দেখা যাচ্ছে। আরও জানা গিয়েছে, হামলাকারীদের বাইকে কোনও নম্বর প্লেট ছিল না। কারা এই দুষ্কৃতী এবং কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page