West Bengal Election 2026: বিকেল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট? দ্বিতীয় দফায় কি গড়ল রেকর্ড ভোটের হার?
West Bengal Election 2026: বিকেল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট? দ্বিতীয় দফায় কি গড়ল রেকর্ড ভোটের হার?
কলকাতা-সহ ৭ জেলায় ১৪২ আসনে ভোটগ্রহণ
তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক: প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও ভোটারদের মধ্যে দেখা গেল প্রবল উৎসাহ। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন, ফলে উল্লেখযোগ্য হারে ভোটগ্রহণ হয়। বুধবার কলকাতা-সহ ৭টি জেলার ১৪২টি আসনে সম্পন্ন হয় দ্বিতীয় দফার ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটের হার পৌঁছয় ৮৯.৯৯ শতাংশে।
এর আগে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছিল, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। সেই রেকর্ড ভাঙবে কি না, তা নিয়ে রাজ্যজুড়ে কৌতূহল ছিল। যদিও দ্বিতীয় দফায় সেই রেকর্ড অতিক্রম করা সম্ভব হয়নি, তবুও সকাল থেকেই ভোটের হার ছিল যথেষ্ট সন্তোষজনক।
“রেকর্ড না ভাঙলেও, ভোটে উৎসাহ ছিল চোখে পড়ার মতো”
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টায় তা বেড়ে হয় ৩৯.৯৭ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোটের হার দাঁড়ায় ৬১.১১ শতাংশ এবং দুপুর ৩টে পর্যন্ত তা পৌঁছয় ৭৮.৬৪ শতাংশে। শেষে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটের হার হয় ৮৯.৯৯ শতাংশ।










